প্রাইস পেতে লিংকটি ভিজিট করুন

https://www.cpmrevenuegate.com/rh5ki6xzq?key=a011a56158e715d549d9281e2d981746

Monday, September 2, 2024

পেস দাপটে ধবলধোলাইয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ

 ক্রিকেটে ‘মোমেন্টাম’ আজকাল খুবই  সাধারণ এক শব্দ হয়ে গেছে। কোচ– ক্রিকেটাররা ম্যাচের অবস্থা বোঝাতে বেশির ভাগ সময়ই এই ইংরেজি শব্দটা ব্যবহার করেন। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে ১২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা পাকিস্তানের দ্রুত ২ উইকেট তুলে নেওয়ার পর মোমেন্টাম চলে আসে বাংলাদেশের হাতের নাগালে। পরপর দুই ওভারে আবদুল্লাহ শফিক ও ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা খুররম শেহজাদকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ।

আজ সকালেও আগের দিনের ছন্দ ধরে রাখেন বাংলাদেশের পেসাররা। আগের দিন ২ উইকেট নেওয়া হাসান আজ আরও ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিলেন। গতিময় বোলিংয়ে নাহিদ রানার শিকার ৪ উইকেট। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ১ উইকেট নিলে পাকিস্তান ১৭২ রানে অলআউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান।

চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছে ৪২ রান। আগামীকাল পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৪৩ রান। বুঝতেই পারছেন, প্রথম টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা বাংলাদেশ এখন পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বপ্নে বিভোর।  

No comments:

Lance break

import React, { useEffect, useMemo, useState } from "react"; import { ShoppingCart, Bike, ChefHat, Clock, MapPin, Phone, User, Che...